Posted in Uncategorized

ফাইভ জির তরঙ্গ পরীক্ষা করতেই মারা পড়ল আড়াইশোর বেশি পাখি

সপ্তাহখানেক আগে নেদারল্যান্ডসের এক পার্কে অদ্ভূত এক ঘটনা ঘটে। হঠাৎ করেই গাছের ডালে বসে থাকা পাখিগুলো মরে নিচে পরতে থাকে। একটি বা দুটি নয় এভাবে মারা পড়লো প্রায় তিনশ’ পাখি।

শুধু পাখি নয়, পাশে পুকুরে সাঁতার কাটতে থাকা হাঁসগুলো অদ্ভূত আচরণ করতে শুরু করে। পানির নিচে ডুব দিয়ে কেন যেন হঠাৎ পালানোর চেষ্টা করছিল হাঁসগুলো। খবর প্রিন্সিপিয়া সাইন্টিফিক ইন্টারন্যাশনালের।

নেদারল্যান্ডসে সম্প্রতি পঞ্চম প্রজন্মের টেলিকম নেটওয়ার্ক ফাইভ জি চালু করা হয়েছে। একটি রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ওই নেটওয়ার্ক চালু হয়। এর পরেই আজব ঘটনা ঘটতে থাকে।

রেল স্টেশনের আশেপাশের পার্কে শত শত মৃত পাখি পড়ে থাকতে দেখা গেছে। শুরুতে এই খবর দেশটির সরকার সুকৌশলে চেপে রেখেছিল। তবে এক সঙ্গে এতো পাখি মারা যাওয়ায় এই খবর আর চেপে রাখা সম্ভব হয়নি। সব মিলে মৃত পাখির সংখ্যা ছিল ২৯৭ টি।

মূলত ফাইভ জি নেটওয়ার্ক সিগনাল কতদূর পৌঁছায় আর পরিবেশে কোন ক্ষতি করে কী না তা জানাই এই পরীক্ষার উদ্দেশ্য ছিল। কিন্তু এই পরীক্ষায় পরিবেশে বিশাল ক্ষতি হয়ে গেল।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জন নামে নেদারল্যান্ডসের এক পরিবেশপ্রেমী বলেছেন, এতো পাখি একসঙ্গে ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনে হঠাৎ মারা যেতে পারে না। ফাইভ জি নেটওয়ার্ক থেকে নির্গত মাইওক্রোওয়েভ পাখির হৃদপিন্ডে আঘাত হানে। এর পরে হৃদযন্ত্র অকেজ হয়ে মারা গেছে পাখিগুলো।

দেশটিতে ইতোমধ্যে ফাইভ জি নেটওয়ার্ক বন্ধ করার জন্য ইন্টারনেটে আন্দোলন শুরু করেছেন জন। স্টপফাইভজি ডট নেট ওয়েবসাইট থেকে তিনি ফাইভ জি নেটওয়ার্ক থেকে হওয়া সম্ভাব্য ক্ষতি ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন।

Posted in Others

অ্যাপেলকে টপকিয়ে শীর্ষে মাইক্রোসফট

ছবিঃ getty images

প্রযুক্তি বিশ্বে অ্যাপল কোম্পানিকে টপকিয়ে আবার শীর্ষে উঠে এসেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এই মুহূর্তে মাইক্রোসফট সকল প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জে গোল্ড অ্যাসোসিয়েটস’র প্রযুক্তি বিশ্লেষক জ্যাক গোল্ড ।

মাইক্রোসফট তার ব্যবসা বহুমুখী করাসহ সফটওয়ার, উইন্ডোজ ও পিসি থেকে বিপুল আয় করছে। ২০১০ সালের পরে এই প্রথম অ্যাপলকে ছাড়িয়ে গেল মাইক্রোসফট ।শুক্রবার ক্যাপিটাল মার্কেটে মাইক্রোসফট এর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫১.২ বিলিয়ন ডলার, অ্যাপলের সম্পদ ৮৪৭.৪ বিলিয়ন ডলার,আমাজানের সম্পদ ৮২৬ বিলিয়ন ডলার এবং গুগল প্যারেন্ট অ্যালফাবেট’র সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬৩ বিলিয়ন ডলার।

Posted in Apps, Others

উবারের সবচেয়ে বড় মটো মার্কেট বাংলাদেশ

উবারের সবচেয়ে বড় মটো মার্কেট বাংলাদেশ– এই ঘোষণার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় অন-ডিমান্ড রাইডশেয়ারিং কোম্পানিটি গত মঙ্গলবার বাংলাদেশে তাদের যাত্রার দুই বছর উদযাপন করেছে। উবারের সবচেয়ে বড় মটো মার্কেটের লিস্টে বাংলাদেশের পরই রয়েছে ভারত ও মিসরের অবস্থান।

এক লাখেরও বেশি চালক ও সপ্তাহে প্রায় আড়াই হাজার নতুন চালকের উবারে সাইন আপ করার ভিত্তিতে ধারণা করা হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশে উবারের কার্যক্রম দক্ষিণ এশিয়ায় কোমপানিটির মোট প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রাখবে।

অনুষ্ঠানে উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরণ বলেন, গত দুই বছরে চালকদের জন্য কাজের সুযোগ সৃষ্টি এবং যাত্রীদের জন্য রাইডের ব্যবস্থা করার মাধ্যমে আমরা বাংলাদেশের উদ্যোক্তা তৈরির সংস্কৃতিকে আরও জোরদার করেছি।

বাংলাদেশে উবারের ২য় বর্ষপূর্তিতে উবার এবং এর সকল কর্মীদের অভিনন্দন জানিয়ে উবারের ব্র্যান্ডঅ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেন, দেশে উবারের প্রথম রাইড নেয়া থেকে শুরু করে সমপ্রতি কোমপানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশের জন্য উবারের প্রতিশ্রুতি দেখে আমি অভিভূত।

Posted in Technology

বিশ্বজুরে বাড়ছে ওয়্যারেবল ডিভাইসের চাহিদা

স্মার্ট ওয়াচ

বিশ্বজুড়ে ওয়্যারেবল ডিভাইস বা পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছে। এর মধ্যে সবেচয়ে বেশি চাহিদা থাকবে স্মার্টওয়াচের। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে সাড়ে ২২ কোটি ওয়্যারেবল ডিভাইস বিক্রি হবে। যা ২০১৮ সালে বিক্রি হওয়া স্মার্টওয়াচের থেকে ২৫ দশমিক ৮ শতাংশ বেশি। ২০১৯ সালে সারা বিশ্বের গ্রাহক ওয়্যারেবল ডিভাইস কিনতে খরচ করবেন মোট চার হাজার ২০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে স্মার্টওয়াচ কিনতে খরচ হবে এক হাজার ৬২০ কোটি মার্কিন ডলার।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আপাতত স্মার্টওয়াচের বিক্রি বাড়লেও ২০২১ সালের পর থেকে আবার কমতে শুরু করবে স্মার্টওয়াচ বিক্রি। ২০১৮ সালে একটি স্মার্টওয়াচের দাম ২২১ দশমিক ৯৯ মার্কিন ডলার থেকে কমে ২০২২ সালে তা হবে ২১০ মার্কিন ডলার। যন্ত্রাংশের দাম কমার কারনেই কমবে স্মার্টওয়াচের দাম।

২০১৯ সালে সাদ দশমিক ৪ কোটি স্মার্টওয়াচ বিক্রি হবে বলে পূর্বাভাস দিয়েছে গার্টনার। অর্থাৎ, আগামী বছর সব ওয়্যারেবেল ডিভাইসের মধ্যে বিক্রিতে এক নম্বরে থাকবে স্মার্টওয়াচ।

গার্টনারের জ্যেষ্ঠ পরিচালক আলান আটিন বলেন, প্রচলিত ঘড়ির ব্র্যান্ড যেমন ক্যাসিও এবং ফসিল তাদের পোর্টফোলিওতে আরও নতুন পণ্য যুক্ত করবে। ফ্যাশন পণ্য হিসেবে ২০২২ সালে প্রচলিত ঘড়ির ব্র্যান্ডগুলো বাজারের ২০ শতাংশ দখল করবে।

গার্টনার বলছে, ২০২২ সাল থেকে হিয়ারেবল ডিভাইসের চাহিদা বাড়বে। অ্যাপলের এয়ারপড কিংবা প্ল্যানট্রনিকসের ব্যাকবিট ফিটের মতো ডিভাইস বাজার দখল করবে।

Posted in Mobile Phone

নতুন নাম্বার সিরিজ ০১৪ আনল বাংলালিংক


মোবাইলের জন্য নতুন নাম্বার সিরিজ ০১৪ আনল মোবাইল অপারেটর বাংলালিংক। নিজস্ব কাযালয়ে সংবাদ সম্মেলনে নতুন সিরিজের ঘোষণা দেওয়া হয়। গুলশান, ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: প্রথম আলো

মোবাইলের জন্য নতুন নাম্বার সিরিজ ০১৪ আনল মোবাইল অপারেটর বাংলালিংক। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে ১ সংবাদ সম্মেলনে নতুন এ সিরিজ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

বাংলালিংক সূত্রে জানা গেছে, ০১৪ সিরিজে ১ কোটি সিম বিক্রি করবে তারা। ০১৯ সিরিজের প্রিপেইড ব্যবহারকারীরা এনআইডি ভেরিফিকেশন করে বিনা মূল্যে ০১৪ সিরিজের সিম সংগ্রহ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, ‘আমরা ফোর–জি এনে ব্যাপক পরিবর্তন এনেছি। এমএনপি এনেছি। নতুন সংযোজন ০১৪ সিরিজ। তিনি টেলকো খাতে লেভেল প্লেয়িং ফিল্ড করার কথা বলেন। আমরা উন্নত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টির চেষ্টা করছি।’

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, বাংলালিংক আরও বড় হোক। বড় হতে সমস্যা হলে বিটিআরসি সহযোগিতা করবে।

বর্তমানে ৩ কোটি ৩০ লাখ গ্রাহক নিয়ে মোবাইল অপারেটর হিসেবে তৃতীয় অবস্থানে আছে বাংলালিংক। তারা এর আগে ০১৯ সিরিজের সিম বিক্রি করেছে।

গত সেপ্টেম্বরে নতুন নম্বর সিরিজে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে ২ কোটি এবং বাংলালিংককে ১ কোটি সিম বিক্রির অনুমোদন দিয়েছে বিটিআরসি।