Posted in featured, Science

মহাকাশে নতুন সূর্যের সন্ধান!


ছবি সংগৃহীত

সম্প্রতি নতুন এক নক্ষত্রের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। সেটি বাইরে থেকে দেখতে অবিকল সূর্যের মত। এছাড়াও সূর্যের সঙ্গে মিলে রয়েছে আরো অনেক বিষয়ে। বয়স একই না হলেও বাহ্যিক মিলের কারণে বিজ্ঞানীরা সূর্যের যমজ বলে উল্লেখ করেছেন নতুন নক্ষত্রটিকে।

বিজ্ঞানীদের দাবি, প্রায় ৪৬০ কোটি বছর আগে সূর্যের যেভাবে সৃষ্টি হয়েছিল, নতুন আবিষ্কৃত হওয়া নক্ষত্রেরও উৎপত্তি ঠিক সেভাবে।

সূর্যের মত অবিকল দেখতে নতুন নক্ষত্রটির নাম রাখা হয়েছে ‘এইচডি ১৮৬৩০২’।

বিজ্ঞানীদের দাবি, নতুন নক্ষত্রটি ভবিষ্যৎ গবেষণার অনেক কাজে দিবে। এছাড়া অনেক অজানা কৌতূহল ও প্রশ্নের উত্তর জানা যাবে।

বিজ্ঞানীদের একজন জানায়, আনুমানিক ৪৬০ কোটি বছর আগে সূর্যের ঠিক কিভাবে এবং কোন পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল তার উত্তর মিলবে নতুন এ নক্ষত্রের মাধ্যমে।

তথ্য সূত্র: ডেইলি মেইল/ ইন শর্টস।

Posted in Apps, featured

বিদেশগামী কর্মীদের জন্য মোবাইল অ্যাপ নির্মাণে চুক্তি

image-5275-1543327247
জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবস ডটকম। ছবি: সংগৃহীত

যারা বিদেশে চাকরি পেতে ইচ্ছুক তাদের জন্য একটি বিশেষায়িত মোবাইল অ্যাপ নির্মাণের লক্ষ্যে সম্প্রতি জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবস ডটকম।

এই অ্যাপের মাধ্যমে বিদেশী নিয়োগদাতাদের ও রিক্রুটমেন্ট এজেন্সির চাহিদা অনুযায়ী প্রকৃত দক্ষ কর্মীদের খুঁজে পাওয়া অনেক সহজ হবে। কর্মসংস্থানের জন্য যারা বিদেশে যেতে চান, তারা এই মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিদেশের চাকরির তথ্য পাবেন এবং সিভি জমা দিতে পারবেন। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় মধ্য-স্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেক কমে যাবে এবং কর্মীদের বিদেশ গমনের খরচ অনেক কমে আসবে। সর্বোপরি, বিদেশে কর্মী প্রেরণ প্রক্রিয়ায় একটা স্বচ্ছতা চলে আসবে।

এই মোবাইল অ্যাপ নির্মাণে বিডিজবস ডটকম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পাশাপাশি ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি), বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি: (বিওইএসএল) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বিএআইআরএ) সহায়তা করবে। আগামী মার্চে এই অ্যপটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

বিডিজবস এর পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর এবং আইওএম এর পক্ষ থেকে চিফ অব মিশন গিওর্গি গিগাউরি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।