Posted in Mobile Phone

নতুন নাম্বার সিরিজ ০১৪ আনল বাংলালিংক


মোবাইলের জন্য নতুন নাম্বার সিরিজ ০১৪ আনল মোবাইল অপারেটর বাংলালিংক। নিজস্ব কাযালয়ে সংবাদ সম্মেলনে নতুন সিরিজের ঘোষণা দেওয়া হয়। গুলশান, ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: প্রথম আলো

মোবাইলের জন্য নতুন নাম্বার সিরিজ ০১৪ আনল মোবাইল অপারেটর বাংলালিংক। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে ১ সংবাদ সম্মেলনে নতুন এ সিরিজ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

বাংলালিংক সূত্রে জানা গেছে, ০১৪ সিরিজে ১ কোটি সিম বিক্রি করবে তারা। ০১৯ সিরিজের প্রিপেইড ব্যবহারকারীরা এনআইডি ভেরিফিকেশন করে বিনা মূল্যে ০১৪ সিরিজের সিম সংগ্রহ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, ‘আমরা ফোর–জি এনে ব্যাপক পরিবর্তন এনেছি। এমএনপি এনেছি। নতুন সংযোজন ০১৪ সিরিজ। তিনি টেলকো খাতে লেভেল প্লেয়িং ফিল্ড করার কথা বলেন। আমরা উন্নত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টির চেষ্টা করছি।’

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, বাংলালিংক আরও বড় হোক। বড় হতে সমস্যা হলে বিটিআরসি সহযোগিতা করবে।

বর্তমানে ৩ কোটি ৩০ লাখ গ্রাহক নিয়ে মোবাইল অপারেটর হিসেবে তৃতীয় অবস্থানে আছে বাংলালিংক। তারা এর আগে ০১৯ সিরিজের সিম বিক্রি করেছে।

গত সেপ্টেম্বরে নতুন নম্বর সিরিজে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে ২ কোটি এবং বাংলালিংককে ১ কোটি সিম বিক্রির অনুমোদন দিয়েছে বিটিআরসি।

Posted in Mobile Phone

ভাঁজ করা যায় এমন ফোন আনবে এলজি

4ddb51a1baf45fd6ed1fb50169987730-5bfb62149eba3
এলজির সম্ভাব্য ভাঁজ করা ফোন

ভাঁজ করার স্মার্টফোন ঘিরে প্রযুক্তি বিশ্বে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। আগামী বছরই দেখা যাবে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন। এ ধরনের স্মার্টফোন বাজারে আনতে অনেক দিন ধরেই কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। আগামী বছরের মার্চ মাসে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যামসাং ডেভেলপার্স কনফারেন্সে (এসডিসি ২০১৮) ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লেযুক্ত নতুন স্মার্টফোনটি প্রদর্শন করে স্যামসাং। এবারে ভাঁজ করার স্মার্টফোনের নির্মাতার তালিকায় আরও একটি নাম দেখা যাচ্ছে। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাঁজ করা স্মার্টফোন তৈরি করতে পারে এলজি।

স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন স্মার্টফোন তৈরির ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা ইউরোপীয় ইউনিয়ন ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিসে ফ্লেক্স, ফোল্ডি ও ডুপ্লেক্স তিনটি ব্র্যান্ড নামের জন্য আবেদন করেছে। এগুলো ক্লাস ৯ ক্যাটেগিরতে আবেদন করা হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন তৈরির পথে হাঁটবে এলজি। তবে, এগুলো অন্য কোনো ডিভাইসে ব্যবহৃত হবে কি না, তা এখনো জানা যায়নি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোন অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, ফ্লেক্স, ফোল্ডি নামগুলো স্যামসাং ও হুয়াওয়ের ট্রেডমার্কের সঙ্গে মিল রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ ও হুয়াওয়ের পক্ষে ফ্লেক্সি বা ফ্লেক্স নামে ফোন তৈরি করতে পারে। অন্যদিকে, ডুপ্লেক্স নামটি এলজির দারুণ পছন্দের নাম। তবে এ শব্দটি গুগল তাদের এআই কলের ফিচারের ক্ষেত্রে ব্যবহার করেছে।