Posted in featured, Science

মহাকাশে নতুন সূর্যের সন্ধান!


ছবি সংগৃহীত

সম্প্রতি নতুন এক নক্ষত্রের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। সেটি বাইরে থেকে দেখতে অবিকল সূর্যের মত। এছাড়াও সূর্যের সঙ্গে মিলে রয়েছে আরো অনেক বিষয়ে। বয়স একই না হলেও বাহ্যিক মিলের কারণে বিজ্ঞানীরা সূর্যের যমজ বলে উল্লেখ করেছেন নতুন নক্ষত্রটিকে।

বিজ্ঞানীদের দাবি, প্রায় ৪৬০ কোটি বছর আগে সূর্যের যেভাবে সৃষ্টি হয়েছিল, নতুন আবিষ্কৃত হওয়া নক্ষত্রেরও উৎপত্তি ঠিক সেভাবে।

সূর্যের মত অবিকল দেখতে নতুন নক্ষত্রটির নাম রাখা হয়েছে ‘এইচডি ১৮৬৩০২’।

বিজ্ঞানীদের দাবি, নতুন নক্ষত্রটি ভবিষ্যৎ গবেষণার অনেক কাজে দিবে। এছাড়া অনেক অজানা কৌতূহল ও প্রশ্নের উত্তর জানা যাবে।

বিজ্ঞানীদের একজন জানায়, আনুমানিক ৪৬০ কোটি বছর আগে সূর্যের ঠিক কিভাবে এবং কোন পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল তার উত্তর মিলবে নতুন এ নক্ষত্রের মাধ্যমে।

তথ্য সূত্র: ডেইলি মেইল/ ইন শর্টস।

Posted in Others

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজ’ হওয়ার সংবাদ গুজব

12-08-2018-bb-satellite-1
Bangabandhu 1 Satellite Photo: Collected

‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ’ হওয়ার সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়াধীন ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’। একই সঙ্গে এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। বুধবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

সেপ্টেম্বরে যাত্রা শুরু করা তথ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সেল প্রথম কোনো গুজবের মীমাংসা করে তা সংবাদমাধ্যমে জানালো।

বিবরণীতে বলা হয়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ’ শিরোনামে সোশ্যাল মিডিয়ায় ও অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত সংবাদটি একটি গুজব। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া স্পেস বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়াধীন ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ সংবাদটিকে গুজব হিসেবে নিশ্চিত করেছে। খবর: বাসস

Posted in Apps, featured

বিদেশগামী কর্মীদের জন্য মোবাইল অ্যাপ নির্মাণে চুক্তি

image-5275-1543327247
জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবস ডটকম। ছবি: সংগৃহীত

যারা বিদেশে চাকরি পেতে ইচ্ছুক তাদের জন্য একটি বিশেষায়িত মোবাইল অ্যাপ নির্মাণের লক্ষ্যে সম্প্রতি জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবস ডটকম।

এই অ্যাপের মাধ্যমে বিদেশী নিয়োগদাতাদের ও রিক্রুটমেন্ট এজেন্সির চাহিদা অনুযায়ী প্রকৃত দক্ষ কর্মীদের খুঁজে পাওয়া অনেক সহজ হবে। কর্মসংস্থানের জন্য যারা বিদেশে যেতে চান, তারা এই মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিদেশের চাকরির তথ্য পাবেন এবং সিভি জমা দিতে পারবেন। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় মধ্য-স্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেক কমে যাবে এবং কর্মীদের বিদেশ গমনের খরচ অনেক কমে আসবে। সর্বোপরি, বিদেশে কর্মী প্রেরণ প্রক্রিয়ায় একটা স্বচ্ছতা চলে আসবে।

এই মোবাইল অ্যাপ নির্মাণে বিডিজবস ডটকম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পাশাপাশি ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি), বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি: (বিওইএসএল) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বিএআইআরএ) সহায়তা করবে। আগামী মার্চে এই অ্যপটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

বিডিজবস এর পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর এবং আইওএম এর পক্ষ থেকে চিফ অব মিশন গিওর্গি গিগাউরি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Posted in Technology

ভিডিওতে কাদের টার্গেট করেছে ফেসবুক

globalenglish__featuredimage

ফেসবুক এখন আর তরুণদের নয়, বুড়োদের স্থান। ফেসবুকের সাম্প্রতিক উদ্যোগ সেটাই বলে।

ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করতে ওয়াচ নামের ভিডিও প্ল্যাটফর্ম চালু করলেও দর্শকখরায় ভুগতে হচ্ছে। বিশেষ করে তরুণ দর্শকেরা ফেসবুকের ভিডিও দেখছে না। ফেসবুককে তাই অন্য পথে হাঁটতে হচ্ছে। ভিডিও নির্মাতাদের ৩০ বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী দর্শকের লক্ষ্য করে ভিডিও ছাড়তে বলছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত অক্টোবর মাসে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, ফেসবুকের ভবিষ্যতের জন্য ভিডিও, মেসেজিং ও স্টোরিজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দেখা গেছে, ফেসবুক এখন তরুণদের থেকে বয়স্ক মানুষের সংখ্যা বেশি। ওয়াচ নিয়ে ফেসবুকের সাম্প্রতিক নির্দেশনা সে বিষয়টির ইঙ্গিত দেয়।

facebook-watch-04

গত বছরের আগস্ট মাসে ভিডিও কনটেন্ট হাব হিসেবে ওয়াচ চালু করে ফেসবুক। ডিজিটাল ভিডিও বিজ্ঞাপনের বাজার ধরতে এ উদ্যোগের পেছনে ব্যাপক বিনিয়োগ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভিডিও খাতে ছড়ি ঘোরানোর যে লক্ষ্য নিয়ে ফেসবুক এগোচ্ছিল, তাতে বাগড়া বাধতে পারে। এ বছরের শুরুর দিকে ফেসবুকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে এসে ফেসবুকের আয় কমেছে। এ ছাড়া ফেসবুকের শেয়ারের দামও পড়েছে। ফেসবুকের আয় বাড়াতে ভিডিও বিজ্ঞাপনের দিকে জোর দিতে হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষকে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের তথ্য অনুযায়ী, ১০০ কোটি মার্কিন ডলার খরচ করে বিভিন্ন কনটেন্ট কিনেছে ফেসবুক। কিন্তু ফেসবুকের ওয়াচ জমছে না। অনেকেই ফেসবুকের এ কনটেন্টে বিজ্ঞাপন দিতে চাইছেন না। এর বাইরে ফেসবুকের কনটেন্ট চুক্তি করার কাজে নিয়োজিত কর্মকর্তা সারাহ ম্যাডিগান ফেসবুকের চাকরি ছেড়ে দিয়েছেন।

গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেনের তথ্য অনুযায়ী, ফেসবুকে সময় ব্যয় করার হার গত বছরের চেয়ে ৭ শতাংশ কমেছে।

header-beauty2x1

গত আগস্ট মাসে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতি মাসে পাঁচ কোটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারী ওয়াচে ভিডিও কনটেন্ট দেখছেন। ইউটিউবের তুলনায় এতে ব্যবহারকারী সামান্য। গত মে মাসে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতি মাসে ইউটিউবে ১৮০ কোটি ব্যবহারকারী লগইন করেন।

ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ওয়াচ ব্র্যান্ডটি এখনো পরিচিত হয়ে ওঠেনি, তাই দর্শকেরা আসছেন না। 

ওয়াচের জন্য বড় ধাক্কা হচ্ছে তরুণদের আকর্ষণ করতে না পারা। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান পাইপার জাফরির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে মাত্র ৩৬ শতাংশ মাসে একবার ফেসবুকে ঢোকেন, যা দুই বছর আগে ছিল ৫২ শতাংশ। বিষয়টি মাথায় রেখেই বয়স্ক ব্যবহারকারীদের জন্য ভিডিও কনটেন্টের ওপর জোর দিচ্ছে ফেসবুক।

অবশ্য, ফেসবুকের জন্য সুখবর দিচ্ছে তাদের আরেক সেবা ইনস্টাগ্রাম। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬৪ শতাংশ ব্যবহারকারী বেড়েছে ইনস্টাগ্রামে। ব্যবহারকারীদের মধ্যে তরুণেরা রয়েছেন। বিজ্ঞাপনদাতারা ফেসবুক ওয়াচে না গিয়ে ইনস্টাগ্রাম স্টোরিজে আগ্রহ দেখাচ্ছেন বেশি।

Posted in Mobile Phone

ভাঁজ করা যায় এমন ফোন আনবে এলজি

4ddb51a1baf45fd6ed1fb50169987730-5bfb62149eba3
এলজির সম্ভাব্য ভাঁজ করা ফোন

ভাঁজ করার স্মার্টফোন ঘিরে প্রযুক্তি বিশ্বে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। আগামী বছরই দেখা যাবে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন। এ ধরনের স্মার্টফোন বাজারে আনতে অনেক দিন ধরেই কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। আগামী বছরের মার্চ মাসে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যামসাং ডেভেলপার্স কনফারেন্সে (এসডিসি ২০১৮) ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লেযুক্ত নতুন স্মার্টফোনটি প্রদর্শন করে স্যামসাং। এবারে ভাঁজ করার স্মার্টফোনের নির্মাতার তালিকায় আরও একটি নাম দেখা যাচ্ছে। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাঁজ করা স্মার্টফোন তৈরি করতে পারে এলজি।

স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন স্মার্টফোন তৈরির ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা ইউরোপীয় ইউনিয়ন ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিসে ফ্লেক্স, ফোল্ডি ও ডুপ্লেক্স তিনটি ব্র্যান্ড নামের জন্য আবেদন করেছে। এগুলো ক্লাস ৯ ক্যাটেগিরতে আবেদন করা হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন তৈরির পথে হাঁটবে এলজি। তবে, এগুলো অন্য কোনো ডিভাইসে ব্যবহৃত হবে কি না, তা এখনো জানা যায়নি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোন অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, ফ্লেক্স, ফোল্ডি নামগুলো স্যামসাং ও হুয়াওয়ের ট্রেডমার্কের সঙ্গে মিল রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ ও হুয়াওয়ের পক্ষে ফ্লেক্সি বা ফ্লেক্স নামে ফোন তৈরি করতে পারে। অন্যদিকে, ডুপ্লেক্স নামটি এলজির দারুণ পছন্দের নাম। তবে এ শব্দটি গুগল তাদের এআই কলের ফিচারের ক্ষেত্রে ব্যবহার করেছে।

Posted in Automobile Technology

দেশে জনপ্রিয় হচ্ছে হাইব্রিড গাড়ি

main_vis
Toyota Prius (Hybrid Vehicle)

১৮৯৯ সালে ফার্দিন্যান্ড পোর্সে নামের একজন অটোমোবাইল প্রকৌশলী হাইব্রিড গাড়ি নির্মাণ করেন। উচ্চমূল্যের কারণে সে সময় গাড়িটি জনপ্রিয় হয়নি। মাত্র ৩০০টি গাড়ি তখন তৈরি করা হয়েছিল। ১৯০৪ সালে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তির গাড়ি উৎপাদন করেন আরেক অটোমোবাইল প্রকৌশলী হেনরি ফোর্ড। মূলত তখন থেকেই হাইব্রিড গাড়ির যাত্রা শুরু। হাইব্রিড গাড়ির ধারণা বেশ পুরোনো হলেও আমাদের দেশে প্রায় নতুনই। ইদানীং দেশে হাইব্রিড গাড়ির সংখ্যা ক্রমাগত বাড়ছে।

হাইব্রিড গাড়ি হলো বৈদ্যুতিক এবং জ্বালানি তেলের সমন্বয়ে চালিত যানবাহন। হাইব্রিড গাড়ি চলার জন্য প্রাথমিক শক্তি হিসেবে হাইব্রিড ব্যাটারি এবং দ্বিতীয় শক্তি হিসেবে জ্বালানি তেল ব্যবহৃত হয়। ব্যাটারির চার্জ যদি শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন চালু হয়। ব্যাটারির শক্তি গাড়ির জন্য যথেষ্ট না হলে হাইব্রিড ব্যাটারি এবং ইঞ্জিন যৌথভাবে শক্তি উৎপাদন করে এবং গাড়ির চাকাকে গতিশীল রাখে। ব্যাটারি চাকার ঘূর্ণন গতি এবং ইঞ্জিনের পরিত্যক্ত কর্মশক্তি থেকে চার্জ সংগ্রহ করে। পাওয়ার কন্ট্রোল ইউনিট বা পিসিইউ নামের অত্যাধুনিক যন্ত্রটি এই পুরো কাজ করে থাকে। এ জন্য চালককে আলাদা কোনো সুইচ চাপতে হয় না।

ioniq-phev
Hyundai IONIQ Plug-in (Hybrid Vehicle)

ব্যাটারিতে চলা অবস্থায় গাড়িটির ইঞ্জিন যেহেতু বন্ধ থাকে, সেহেতু তখন পরিবেশদূষণের মাত্রাও কমে যায়। পরিবেশবান্ধব গাড়ি হিসেবে ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ি জনপ্রিয় হয়ে উঠতে থাকে। বাংলাদেশে ২০০৪ সালে ব্র্যান্ড নিউ টয়োটা প্রিয়াস হাইব্রিড গাড়িটি নিয়ে আসে নাভানা লিমিটেড।

হাইব্রিড গাড়ির ওপর ২০১৭-১৮ সালে শুল্ক হার কমানোর পর রিকন্ডিশনন্ড গাড়ির বাজারেও আসতে থাকে হাইব্রিড গাড়ি। ২০১৭ সালের আগস্টে টয়োটা একুয়া এবং এক্সিও হাইব্রিড গাড়ি আমদানি করে মেভেন অটোস। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি ঢাকাসহ বিভিন্ন স্থানে চলাচল করছে।

টয়োটা অ্যাকুয়া, এক্সিও, প্রিয়াস, নোয়াহ, আলফার্ড, ভেলফায়ার, এসকোয়ার, কেমরি, সিএইচআর, হোন্ডা ভেজেল, গ্রেস, নিসান এক্সট্রেইলসহ বেশ কয়েকটি মডেলের হাইব্রিড গাড়ি দেশের বাজারে সচরাচর দেখা যায়। এ ছাড়া ব্র্যান্ড নিউ গাড়ির মধ্যে বিএমডব্লিউ নিয়ে এসেছে হাইব্রিডের উন্নত সংস্করণ প্লাগ ইন হাইব্রিড ইন ভেহিকল (পেইভ)। হাইব্রিড এই গাড়িতে কোনো প্রকার জ্বালানি খরচ না করেও ২০-৩০ কিলোমিটার ব্যাটারিতে চলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হুন্দাই, অডি, মিতসুবিশির মতো জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পরিবেশকেরাও দেশের বাজারে আগামী বছরের মধ্যে হাইব্রিড গাড়ি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে।

Posted in Technology

এসে গেছে পুরো শরীর স্ক্যান করার যন্ত্র

মানুষের রোগের চিকিৎসায় স্ক্যানিং প্রযুক্তি এখন হাতের নাগালে। a7aa8d98c4d9df017377b566ac79f1c7-5bf4f41987397কিন্তু পুরো শরীর নিমেষেই স্ক্যান করে থ্রিডি ছবি দেখাতে পারে—এমন যন্ত্র এত দিন ছিল না। সম্প্রতি বিশ্বের প্রথম মেডিকেল ইমেজিং স্ক্যানারে প্রথমবারের মতো স্ক্যান করে সফলতা পেয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা।

এ যন্ত্রের মাধ্যমে ২০ থেকে ৩০ সেকেন্ডেই পুরো শরীর স্ক্যান করা যায়। যন্ত্রটির নাম এক্সপ্লোরার।

আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের গবেষকেরা বলছেন, এ পদ্ধতিতে আরও উন্নত চিকিৎসা দেওয়া যাবে এবং রোগ শনাক্ত করা সুবিধা হবে। এতে নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণাও করা যাবে।

এক্সপ্লোরার নামের স্ক্যানার যন্ত্রটিতে পজিট্রন এমিশন টমোগ্রাফি (পিইটি) ও এক্স-রে কম্পিউটেড টমোগ্রাফির (সিটি) সমন্বয়ে ৪০ গুণ দ্রুতগতিতে ছবি পাওয়া যায়। অন্যান্য স্ক্যানারের তুলনায় দূর থেকে রেডিয়েশন ধরতে পারে।

গবেষক র‍্যামসে বাদাওয়ি বলেন, ছবিতে যে ডিটেইল পাওয়া যায়, তা চমক দেওয়ার মতোই। প্রচলিত পিইটি স্ক্যানে যেসব ছবি পাওয়া যায় না এতে তাও ধরা সম্ভব। মানুষের ক্ষেত্রে যে ধরনের তথ্য প্রয়োজন হয়, অন্য যন্ত্রে তা এতটা বিস্তারিত পাওয়া সম্ভব নয়।

প্রথম স্ক্যান করা ছবিটি সম্পর্কে শিকাগোতে অনুষ্ঠিতব্য রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকার এক সম্মেলনে জানানো হবে।

১৩ বছর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান র‍্যামসে ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডাভিসের অধ্যাপক সিমন চেরি পুরো শরীর স্ক্যান করার যন্ত্রের ধারণা দেন।

গবেষক চেরি বলেন, এক্সপ্লোরার চিকিৎসা ক্ষেত্রে ও রোগ নির্ণয়ে দারুণ প্রভাব ফেলবে। অঙ্গপ্রত্যঙ্গ ও কোষে কী ঘটছে, এ স্ক্যানারের ছবিতে তা ধরা পড়বে। শরীরে কোন অংশে কতটুকু গ্লুকোজ যাচ্ছে বা রক্তপ্রবাহের বিষয়টিও মাপা যাবে।

Posted in Technology

নতুন ফিচার আসছে ইনস্টাগ্রামে

Instagram-How-To
Instagram

সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি নিয়ে আলোচনা চলে সব সময়। কীভাবে এই নেশা থেকে মুক্তি মেলে, তা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এ নিয়েও আলোচনায় মানুষের আগ্রহ অনেক। ফোটো মেসেজিং অ্যাপ ইনস্টাগ্রাম সেটিং থেকে মুক্তি দেওয়ার একটি ফিচার চালু করেছে। এই ফিচারে সারা দিনে কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করতে চান, তা–ও সেট করা যাবে। সময় বেঁধে ব্যবহার করা যাবে এই সামাজিক মাধ্যম।

সম্প্রতি নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এই ফিচারে একজন সারা দিনে কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করছেন, তা অ্যাপ নিজেই জানিয়ে দেবে। এই ফিচারের নাম ‘ইওর অ্যাক্টিভিটি’। নতুন এই ফিচারে একজন ব্যক্তি সারা দিনে কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করেছেন, তা জানা যাবে সহজেই। এ ছাড়া দিনে সর্বোচ্চ কত সময় ইনস্টাগ্রাম ব্যবহার

 কর

তে চান, সেই সময়ও বেঁধে দিতে পারবেন ব্যবহারকারী নিজেই। ‘ইওর অ্যাক্টিভিটি’ আইকনে ট্যাপ করলে সারা দিনে ইনস্টাগ্রাম ব্যবহারের সময়ও জানা যাবে। স্ক্রিনের ডানদিকে ওপরে এ আইকন শো করবে। এ ছাড়া পুরো সপ্তাহ থেকে মাসে ইনস্টাগ্রাম ব্যবহারের একটি তালিকা থাকবে এখানে।

এ বছরের আগস্টে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম এ ফিচার আনার কথা জানিয়েছিল। ইনস্টাগ্রামে এই ফিচার চালু হয়ে গেল। তবে ফেসবুকে ফিচারটি এখনো চালু হয়নি।

নতুন ‘ইওর অ্যাক্টিভিটি’ ফিচার ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীকে ইনস্টাগ্রাম অ্যাপ আপডেট করে নিতে হবে। আপডেটের পরই দিনে কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, সেই সময় বেঁধে দিতে পারবেন ব্যবহারকারী নিজেই।

ইনস্টাগ্রাম নতুন মিউট পুশ অপশনও চালু করেছে। এ ছাড়া এই অ্যাপে মেইলি রিমাইন্ডার সেবাও চালু হয়েছে। এর ফলে ব্যবহারকারী নতুন নতুন সেবা পাবেন।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইনস্টাগ্রামে আপনার সময় ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক হওয়া উচিত। যখন ইনস্টাগ্রামে সময় কাটানোর কথা আসে, তখন সঠিক সময় বা সঠিক সময় কতটা নয়, তা–ও সামনে আসে। আবার এর কোনো সঠিক বা ভুল উত্তরও নেই। আপনাকে সাহায্য করার জন্য অনেক ফিচার রয়েছে। আপনি চাইলেই এর ওপর নিয়ন্ত্রণ নিতে পারেন।’

ফরাসি, জার্মান, আরবি, কোরীয়, ভিয়েতনাম, ইংরেজিসহ একাধিক ভাষায় ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করা যায়। এর সঙ্গেই শিগগির হিন্দি ভাষায় ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে